রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত চিরনিদ্রায় শায়িত অপ্রতিম ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

তাইওয়ানের আকাশসীমায় ২১ চীনা যুদ্ধবিমান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুমকির মধ্যেই এশিয়া সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে পৌঁছান। আর তার এই সফরের প্রতিক্রিয়ায় চীনের ২০টির বেশি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়ে।

টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে দ্বীপরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার ২১টি পিএলএ বিমান তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকায় ঢুকে পড়ে। 

তাইওয়ানের আঞ্চলিক আকাশসীমা এবং আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা এক নয়। বরং দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা অনেক বিস্তৃত এবং তাতে চীনের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকার কিছু অংশও পড়ে যায়। এমনকি চীনের মূল ভূখণ্ডের কিছু অংশও এতে পড়ে। 

এদিকে পেলোসির এই সফর কেন্দ্র করে চীনের সেনাবাহিনীকে রাখা হয়েছে উচ্চ সতর্কতায়।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় সামরিক মহড়া চালানো হবে।

পৃথকভাবে, পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড বলছে, তারা তাইওয়ানের পূর্বে সাগরে প্রচলিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। 

মঙ্গলবার সন্ধ্যায় ৮২ বছর বয়সী পেলোসি তাইওয়ানে পৌঁছান। যুক্তরাষ্ট্রের সামরিক এক বিমানে তিনি রাজধানী তাইপের সংশান বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ স্বাগত জানান। তার এই সফরকে কেন্দ্র করে বিশ্বের দুই পরাশক্তির মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। 

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনে তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি হলেন পেলোসি। গত ২৫ বছরের মধ্যে এটিই দেশটির কোনো উচ্চপর্যায়ের নির্বাচিত প্রতিনিধির তাইওয়ান সফর। তার এই সফর বড় ধরনের উসকানি বলে অভিহিত করেছে বেইজিং এবং তা এই অঞ্চলকে খাদের কিনারায় নিয়ে যাবে বলে বলেছে। 

এর আগে পেলোসি তাইওয়ানে অবতরণ করার পর এ সফরের তীব্র সমালোচনা করে চীন। এক প্রতিক্রিয়ায় চীন বলেছে, তাইওয়ানে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ ‘অত্যন্ত বিপজ্জনক’।

এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র চীনকে দমন করার জন্য তাইওয়ানকে ব্যবহারের চেষ্টা করছে।

এতে আরও বলা হয়, এটি ক্রমাগত এক চীন নীতিকে লঙ্ঘন করে, তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ বাড়ায় এবং বিচ্ছিন্নতাবাদীদের উৎসাহ দেয়। এসব পদক্ষেপ আগুন নিয়ে খেলার মতো, যা অত্যন্ত বিপজ্জনক। যারা আগুন নিয়ে খেলা করে তারা এতে পুড়ে ছাই হয়ে যাবে।

বিবৃতিতে তাইওয়ানকে ‘চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে’ অভিহিত করা হয়।

চীন বলছে, তাইওয়ান প্রশ্নে মুখে এক কথা বলা কিন্তু কাজে এর বিপরীতটি করা বন্ধ করা উচিত যুক্তরাষ্ট্রের। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পেলোসির সফর ‘এক চীন নীতি এবং চীন-যুক্তরাষ্ট্রের যৌথ তিনটি ইশতেহারের বিধানের গুরুতর লঙ্ঘন’।

তবে পেলোসির দাবি, তার তাইওয়ান সফর সম্পূর্ণরূপে তাইওয়ান সম্পর্কে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সূত্র: এএফপি, এনডিটিভি।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit