শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

দ্বিতীয় স্ত্রীর উপস্থিতিতে হোটেল কক্ষে গলায় ফাঁস দিলেন স্বামী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজার শহরের কলাতলীর ওয়ার্ল্ড বিচ হোটেলে থেকে সৌরভ সিকদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ আগস্ট) রাত ৯ টার দিকে ওই হোটেলের ৭১৭ নাম্বার কক্ষে এই ঘটনা ঘটে। 

ঘটনাটি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকালে রশি ছিড়ে পড়ে গিয়ে আহত হন ওই যুবক। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান। ওসি জানান, আসল ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।  

মারা যাওয়া সৌরভ সিকদার (২৮) কক্সবাজারের কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং সিকদারবাড়ির মাস্টার হাসান সিকদারের ছেলে। প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ির পর ঢাকার আনিকা তাসনিম নামের এক নারীকে দ্বিতীয়বার বিয়ে করে সৌরভ ঢাকার পান্থপথ এলাকায় বাস করতেন বলে জানিয়েছেন তার স্বজনরা। 

তবে কি কারণে হোটেলে অবস্থান এবং গলায় ফাঁস লাগানো এটা রহস্যজনক। রুমে সঙ্গে থাকা নারীকে জিজ্ঞাসাবাদ করলেই বিষয়টি পরিষ্কার হবে বলে ধারণা তাদের। 

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌরভ সিকদার ও তার স্ত্রী আনিকা তাসনিম গত ১৬ জুলাই থেকে এই হোটেলের ৭১৭ কক্ষে অবস্থান করছিলেন তারা।

৯৯৯-এ কল দিলে ঘটনাস্থলে আসা পুলিশকে আনিকা জানিয়েছে তাকে ঘরে তোলা নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল সৌরভের। এ নিয়ে বাড়ির কারো সঙ্গে ফোনে কথা-কাটাকাটির জেরে গলায় ফাঁস লাগায় সৌরভ। 

ওসি শেখ মুনীর উল গীয়াস বলেছেন, দ্বিতীয় স্ত্রীকে হয়তো সৌরভের পরিবার মেনে নিচ্ছিল না। এসব নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিলো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সৌরভের পরিবারের সদস্যরা কুতুবদিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলে জেনেছি। তারা পৌঁছালে বাকিটা জানা যাবে। 

এই ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করেনি। তবে স্ত্রী ও হোটেল সংশ্লিষ্টদের নজরে রাখা হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit