শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

ফুটপাতে হঠাৎ বাষ্প-গর্ত, তলিয়ে গেলেন নারী (ভিডিও)

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফুটপাতে হঠাৎ করে সৃষ্টি হওয়া বাষ্প-গর্তে তলিয়ে গেছেন এক নারী। নিউজিল্যান্ডে এই ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগ্নেয়গিরির কাছে অবস্থিত ভূ-তাপীয় এলাকায় (জিওথার্মাল এরিয়া) রয়েছে একটি তাপীয় গ্রাম (থার্মাল ভিলেজ)। ওই গ্রাম দেখতে দেশ-বিদেশের পর্যটকেরা ভিড় করেন। ওই গ্রামে ঘুরতে গিয়ে ফুটপাত ধসে বাষ্প-গর্তের (জিওথার্মাল সিংকহোল) মধ্যে পড়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিক এক নারী। 

নিউজ়িল্যান্ডের উত্তর-মধ্যাঞ্চলের রোটোরুয়ার কাছে রয়েছে টাউপো আগ্নেয়গিরি এলাকা। সেখানে মাওরি আদিবাসী অধ্যুষিত গ্রাম হাকারেওয়ারেওয়া। সম্প্রতি স্বামীর সঙ্গে সেখানে ঘুরতে গিয়েছিলেন ওই নারী। 

গ্রামের প্রবেশপথের কাছে ফুটপাত দিয়ে হাঁটার সময়ে হঠাৎ প্রায় সাড়ে তিন ফুট গভীর গর্ত হয়ে যায়। ওই নারী গর্তে ঢুকে যান।  চিৎকার শুনে তার স্বামী প্রথমে তাকে টেনে তোলার চেষ্টা করেন। ছুটে আসেন দু’জন গাইড ও আশপাশের বাসিন্দারাও।

গ্রামটির জেনারেল ম্যানেজার মাইক গিবনস জানান, গরম বাষ্পের মধ্যে পড়ে ওই নারী গুরুতর আঘাত পেয়েছেন। তাকে রোটোরুয়ায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অবশ্য স্বামীর আঘাত গুরুতর নয় বলেও জানিয়েছেন তিনি।

facebook sharing button
messenger sharing buttonকিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit