শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

স্ত্রী ডিভোর্স চাওয়ায় স্বামীর কাণ্ড!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ১৫ বছরের বিবাহিত জীবনের ইতি টানতে চেয়েছিলেন স্ত্রী। সে কথা জানাতেই একেবারে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন স্বামী। নিজের ‘অজান্তেই’ স্ত্রীকে ৩০ বার ছুরিকাঘাত করা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এই ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক এক প্রতিবেদনে জানিয়েছে।

ক্লিফোর্ড জ্যাকবস (৬১) নামে ওই ব্যক্তি পুলিশকে জানায়, স্ত্রী তাকে ডিভোর্সের কথা বলার সঙ্গে সঙ্গেই তার হিতাহিত জ্ঞান লোপ পায়। এরপর আর কিছু মনে নেই তার।  জ্ঞান ফেরার পর নিজেকে স্ত্রীর রক্তের মধ্যে আবিষ্কার করেন। 

পুলিশ অ্যাপার্টমেন্ট থেকে পাঁচটি ছুরি এবং রক্তাক্ত কাঁচি উদ্ধার করেছে বলে নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেছে।  প্রত্যক্ষদর্শীরা জ্যাকবসকে বলতে শুনেছেন যে, আমি মনে হয় তাকে হত্যা করেছি।

লাস ভেগাস রিভিউ জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, জ্যাকবসের স্ত্রীর শরীরে প্রায় ৩০টি ছুরিকাঘাতের ক্ষত হয়েছে।তার মুখ ও ঘাড়ে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে, জ্যাকবসকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit