সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

বরফ কারখানায় সাধারণ রং দিয়ে বানানো হচ্ছিল আইসক্রিম

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৫১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মূলত ররফ কারখানা। বাইরে থেকে ও ভেতরে গিয়েও এমন দৃশ্য চোখে পড়ে। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সংশ্লিষ্টদের চোখ ছানাবড়া।কারখানার ‘গোপন কক্ষে’ গিয়ে প্রথমে একটি ড্রামে দেখা যায় রং, যা আইসক্রিমে ব্যবহার করা হয় এবং সাধারণ কাজে ব্যবহারের রং। এরপর একে একে বেরিয়ে আসে আইসক্রিম তৈরির নানা পণ্য এবং বানানো পাঁচ হাজার আইসক্রিম।

ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ার। রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন এ আইসক্রিম কারখানার মালিক নরসিংদী রায়পুরার নবী হোসেনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। নষ্ট করে দেওয়া হয় আইসক্রিম তৈরির বিভিন্ন সামগ্রী। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী অভিযানে নেতৃত্ব দেন।

সংবাদ কর্মীকে তিনি জানান, বরফ কারখানাটির ভেতরে গিয়ে সন্দেহজনকভাকে ড্রাম খুলে দেখা যায় এতে রং ভর্তি। এসব রং একেবারে সাধারন মানের এবং খাদ্য হিসেবে খুবই ক্ষতিকর। এ সময় উদ্ধার করা আইসক্রিম ও উপকরণ নষ্ট করে ফেলা হয়। জব্দও করা হয় কিছু উপকরণ।এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ কারখানার বরফ মাছ সংরক্ষণে কাজে লাগে। মাছ সংরক্ষণে যেন সমস্যা না হয় বরফ কারখানাটি সিলগালা করা হয়নি। 

কিউএনবি/অনিমা/০১.০৮.২০২২/বিকাল ৩.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit