রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

প্রাণ ভয়ে নিরাপত্তা বাড়ালেন সালমান, নিলেন আগ্নেয়াস্ত্র

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৫৭ Time View

বিনোদন ডেস্ক : গত জুনের শুরুতে সালমান খান ও তার বাবাকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠায় অজ্ঞাতপরিচয়; এর পর থেকেই প্রাণ ভয়ে শঙ্কিত বলিউড সুলতান। কারণ ওই সময় ভারতের জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যার পর ওই হুমকি দেওয়া হয় সালমানকে। এর পরই নিজের নিরাপত্তাহীনতার কথা পুলিশকে জানান সালমান। এবার আত্মরক্ষার কারণ দেখিয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন এ বলিউড সুপারস্টার। ব্যবহার করছেন বুলেটপ্রুফ গাড়ি। 

মুম্বাই পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি পুলিশের কেন্দ্রীয় কার্যালয়ে যান সালমান। নিজের নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্সের আবেদন করেন তিনি।  এর পর আবেদন যাচাইয়ের পর তাকে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স দিয়েছে মুম্বাই পুলিশ। সংবাদমাধ্যমটি জানায়, নিরাপত্তার খাতিরে কোনো ত্রুটি রাখেননি সালমান।  আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের পাশাপাশি একটি অত্যাধুনিক সাঁজোয়া ও বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজারও ব্যবহার করছেন তিনি। বাড়িয়েছেন নিজের নিরাপত্তাও।

সালমানের এমন প্রাণ ভয়ের বিষয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পাঞ্জাবি গায়ক মুসেওয়ালাকে হত্যার পেছনে যাকে সন্দেহ করা হয়, সেই লরেন্স বিঞ্চোই নাকি হুমকি দিয়েছেন সালমানকেও। এই ‘পুরনো শত্রু’-এর আগেও কয়েকবার সালমানকে হত্যার হুমকি দিয়েছেন। এর আগে ২০১৮ সালেও হত্যার হুমকি পেয়েছিলেন বলি ভাইজানখ্যাত তারকা সালমান খান। গত ৫ জুন সালমানের বাবা সেলিম খান জগিং সেরে বিশ্রাম করার জন্য বেঞ্চে বসলে সেখানে একটি উড়ো চিঠি পান। স্বাক্ষরবিহীন ওই চিঠিতে হুমকি দেওয়া হয় – তোমাদের সিধু মুসেওয়ালার মতোই হাল হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit