শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

৩২ জনকে পুড়িয়ে মারা চক্রটি খুঁজছে মাদাগাস্কার সরকার

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাদাগাস্কারে আগুন দিয়ে অন্তত ৩২ জনকে পুড়িয়ে মেরেছে একদল দুর্বৃত্ত। সেই অপরাধী চক্রের খোঁজে সেনাবিাহিনীর হেলিকপ্টার মোতায়েন করেছে দ্বীপদেশটির কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, এসব মানুষকে জোর করে খড়ের ঘরে প্রবেশ করিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শুক্রবার (২৯ জুলাই) রাজধানী আন্তানানারিভোর উত্তরে আনকাজোবি জেলায় এই পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এতে নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

এই হত্যাকাণ্ডের জন্য পশু রাখালদের দায়ী করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। স্থানীয়ভাবে এই রাখালদের দাহালো নামে ডাকা হয়ে থাকে।

গত কয়েক বছরে আফ্রিকার দেশটিতে পশু চুরি এবং তা ঠেকানোর চেষ্টা থেকে মারাত্মক সহিংস সংঘাতের ঘটনা বেড়েছে।

আনকাজোবি জেলার একটি ছোট্ট পাহাড়ের ওপর অবস্থিত আমবোলোতারাকলে গ্রামে সবশেষ এই সহিংসতার ঘটনা ঘটে। এক ভিডিও ফুটেজে দেখা গেছে, পুড়ে যাওয়া বাড়িগুলোর কেবল দেয়ালের সামান্য অংশ টিকে আছে।

এ ঘটনার পর গ্রামটি পরিদর্শন করেছেন মাদাগাস্কারের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিচার্ড রাকোতোনিরিনা। তিনি জানান, তার ধারণা আগে চালানো অভিযানের বিষয়ে কর্মকর্তাদের কাছে তথ্য দেয়ায় গ্রামের বাসিন্দাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে অপরাধী চক্রটি।

জেনারেল রিচার্ড বলেন, ‘এই অপরাধ যারা ঘটিয়েছে তাদেরকে এবং তাদের সহযোগীদের আমরা খুঁজে বের করবো’। 

পরে আহতদের দেখতে তিনি হাসপাতালও পরিদর্শন করেন। সেখানে তিন জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০১.০৮.২০২২/সকাল ১০.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit