শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

পশ্চিমবঙ্গে গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১০

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে জলপাইগুড়ির জল্পেশের মন্দিরে যাওয়ার পথে গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গাড়িতে থাকা জেনারেটর থেকে শর্ট সার্কিটের ফলে এই দুর্ঘটনা। এই ঘটনায় আহত ১৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

জানা যায়, কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি পুণ্যার্থীদল একটি পিক-আপ ভ্যানে করে জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন। গাড়িতে ডিজেও চলছিল। পুণ্যর্থীদের গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার করার পর ওই ঘটনাটি ঘটে। পুণ্যার্থীদের বেশ কয়েকজনকে জ্ঞান হারিয়ে পড়তে দেখে চালক পিক-আপ ভ্যানটি চ্যাংড়া বান্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানেই ১০ জনকে মৃত ঘোষণা করা হয়। 

আহত পুণ্যার্থীদের দাবি, গাড়ির জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়েই এই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, গাড়িতে থাকা জেনারেটরটি দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। সেই জেনারেটরটি কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে গিয়ে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ওই ঘটনার পর সকলকে চ্যাংড়া বান্ধা হাসপাতালে নিয়ে আসা হলে ১০ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ১৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

পরে গাড়িটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক। দুর্ঘটনাগ্রস্ত সকলেই শীতলকুচির বাসিন্দা। সকলের পরিবারকেই খবর দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/০১.০৮.২০২২/সকাল ৯.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit