শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

“লালমনিরহাট পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন”

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১২৯ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আবারও মোফাজ্জল হোসেনকে সভাপতি ও কাজী নজরুল ইসলাম তপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।শনিবার (৩০ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন (পুরাতন) বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর আ.লীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান আহমেদ এমপি সম্মেলনের উদ্বোধক করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও লালমনিরহাট ০২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল হক, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, অ্যাড. মোঃ নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ আশরাফ হোসেন বাদল, মোঃ গোলাম মোস্তফা স্বপন, মোঃ সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন পৌর শাখার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন।
প্রধান অতিথি মোতাহার হোসেন তার বক্তব্যে বলেন, বিএনপি জামাত শাসনামলে মাত্র ১১ জন সদস্য নিয়ে কমিটি করেছিলাম। একবার নয়, ছয়বারের বেশী সময় কমিটির সভা ডেকে বারবার ওই ১১ জনকেই পেয়েছি। আজ আওয়ামী লীগে হাজার হাজার নেতা কর্মী হয়েছে। আমি নেতা কর্মীদের প্রতি অনুরোধ করছি আপনার ফেসবুকে কমিটি না করে ওয়ার্ড, ইউনিয়ন,ও উপজেলা পর্যায়ে কমিটি করে দ্রুত জমা দিবেন। আগামী সেপ্টেম্বরের মধ্যেই পুর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্বাচিত কমিটিকে নির্দেশ দেন। সম্মেলনের দ্বিতীয় ধাপে সংখ্যা গরিষ্ঠতার সমর্থনে মোফাজ্জল হোসেনকে সভাপতি ও কাজী নজরুল ইসলাম তপন সাধারণ সম্পাদক ঘোষণা করেন মোতাহার হোসেন এমপি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit