সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

আফ্রিকার তিন দেশ থেকে গ্যাস নেবে ইউরোপ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গ্যাস নিয়ে রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইউরোপে বাড়তি গ্যাস সরবরাহে এগিয়ে এসেছে আফ্রিকার তিন দেশ। রাশিয়ার গ্যাসের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে বিকল্প উৎসের সন্ধানে এ উদ্যোগ নিয়েছে ইউরোপ। বৃহস্পতিবার সাহারা মরুভূমির ওপর দীর্ঘ পাইপলাইন নির্মাণের জন্য সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে আলজেরিয়া, নাইজার এবং নাইজেরিয়া। পাইপলাইনটি বানাতে খরচ হবে ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। এ পাইপলাইনের মাধ্যমে বছরে তিন হাজার কোটি কিউবিক মিটার গ্যাস ইউরোপে পাঠানো যাবে।

সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী, সাহারা মরুভূমির মধ্য দিয়ে প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ গ্যাস পাইপলাইন নির্মাণ করা হবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে ইউরোপীয় ইউনিয়ন রুশ গ্যাস পাইপলাইনের ওপর থেকে নির্ভরতা কমানোর জন্য নাইজেরিয়া থেকে বাড়তি গ্যাস সরবরাহ পাওয়ার চেষ্টায় আছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো সম্প্রতি তাদের মোট তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের ১৪ শতাংশ নাইজেরিয়া থেকে আমদানি করে। সাহারা পাইপলাইন তৈরি হলে গ্যাস সরবরাহ দ্বিগুণ বাড়বে।

রয়টার্স জানিয়েছে, রাশিয়া গ্যাস সরবরাহ কমাতে থাকায় জার্মানিসহ মধ্য ইউরোপের দেশগুলোতে গ্যাসের দাম লাফিয়ে বাড়তে শুরু করেছে। এ পরিস্থিতে ইউরোপের দিশেহারা অবস্থা। সামনে শীত মৌসুমে বাড়িঘর গরম রাখতে যে পরিমাণ গ্যাসের প্রয়োজন পড়বে তা কোথা থেকে আসবে সেটি নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। চাহিদা পূরণের কথা মাথায় রেখে ইউরোপের দেশগুলোকে এখন বিকল্প উৎসের কথা ভাবতে হচ্ছে। বৃহস্পতিার ‘এমওইউ’ সই হওয়ার পর সাংবাদিকদের আলজেরিয়ার জ্বালানি মন্ত্রী আরকাব বলেছেন, এই প্রকল্পের কাজ যত দ্রুত সম্ভব বাস্তবায়নের জন্য তিন দেশ আলোচনা চালিয়ে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit