শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

রেলপথের দুর্ঘটনাগুলো প্রমাণ করে কতটা পিছিয়ে আমরা : জিএম কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের রেলক্রসিং যেন মরণ ফাঁদ। সারাবিশ্বে রেলপথে যাতায়াত নিরাপদ হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে যেন আতংকের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। পঞ্চাশ বছরেও দেশের রেলপথ নিরাপদ হয়নি। আজ শনিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, দেশের প্রায় ৮২ ভাগ রেলক্রসিং অরক্ষিত। এই সব অরক্ষিত রেলক্রসিং-এ নেই পাহারাদার ও কোন প্রতিবন্ধক। আবার ১৮ ভাগ রেলক্রসিং এ পাহারাদার ও প্রতিবন্ধক থাকলেও সেখানেও অবহেলার অন্ত নেই। তাই প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, প্রতিবছর প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের। রেল বিভাগের অবহেলা ও অব্যবস্থাপনা দেখার যেন কেউ নেই।

প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও, তদন্ত প্রতিবেদন জানতে পারে না দেশের মানুষ। দুর্ঘটনা রোধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে তাও জানতে পারে না কেউ। বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, রেলপথে মৃত্যুর মিছিল মেনে নেওয়া যায় না। আধুনিক যুগে রেলপথের দুর্ঘটনাগুলো প্রমাণ করে আমরা কতটা পিছিয়ে আছি। দেশের রেলপথ নিরাপদ করতে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নেয়া জরুরি হয়ে পড়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit