বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

আয়ের চেয়ে ব্যয় বেশি বিএনপির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্কনিউজঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ২০২১ সালে বিএনপি আয়ের চাইতে ব্যয় বেশি করেছে। দল পরিচালনা করতে গিয়ে বিএনপির বছরে ক্ষতি হয়েছে ১ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭২৭ টাকা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকারের কাছে দলের ২০২১ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি ইসির চলমান রাজনৈতিক সংলাপ বর্জন করলেও নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের বার্ষিক হিসাব দেওয়ার আইন থাকায় এই হিসাব জমা দেন তিনি।

আরও পড়ুন… ‘রিমোট কন্ট্রোল ডাকে এ দেশে আন্দোলন হবে না’
এ সময় তিনি বলেন, গত বছর আমাদের দলের আয় হয়েছে ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। ব্যয় হচ্ছে ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। আর মোট ঘাটতি রয়েছে ১ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭২৭ টাকা, যা ব্যাংকের জমা থেকে মেটানো হয়েছে।

অন্যদিকে ২০২০ সালে বিএনপির আয় হয়েছে এক কোটি ২২ লাখ ৫৪ হাজার ২৫৯ টাকা। ব্যয় দেখানো হয়েছে এক কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। এর মধ্যে ঘাটতি এসেছে ৫১ লাখ ৯৯ হাজার ৩৬৪ টাকা।

রিজভী বলেন, আমরা এই নির্বাচন কমিশনের ওপর আস্থাশীল নই। কারণ, এখন পর্যন্ত যে কথাবার্তা দেখছি, সেটা একেবারেই সঙ্গতিপূর্ণ নয়। এই নির্বাচন কমিশনের অধীনে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সুতরাং সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে।

বিপুল/২৮.০৭.২০২২/বিকাল ৪.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit