শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

রাহুল গান্ধী আটক, সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করল ইডি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১২১ Time View

ডেস্কনিউজঃ রাহুল গান্ধী প্রতিবাদ জানানোর একপর্যায়ে রাস্তায় বসে পড়েছেন। পুলিশ তাকে ঘিরে রেখেছে। এনডিটিভি জানিয়েছে, একপর্যায়ে রাহুল গান্ধীকে আটক করা হয়েছে।

আটকের আগে রাহুল গান্ধী বলেছেন, ভারত একটি পুলিশি রাষ্ট্র, মোদি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) হলেন রাজা।

জানা গেছে, ন্যাশনাল হেরাল্ড মামলায় টাকা নয়ছয়ের অভিযোগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আজ মঙ্গলবার ইডি দপ্তরে হাজির হন। তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী। বেলা ১১টা নাগাদ নয়াদিল্লির ইডি দপ্তরে তিনি পৌঁছান।

এর আগে গত ২১ জুলাই তিনি ইডির দপ্তরে হাজিরা দেন। আজ দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছে ইডি। এরই মধ্যে দিল্লি পুলিশ রাজঘাটে ১৪৪ ধারা জারি করেছে।

কংগ্রেস কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি করেন। আজ সকাল থেকেই কংগ্রেসের প্রধান কার্যালয়ের সামনে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের কর্মীরা ইডি-র জিজ্ঞাসাবাদের প্রতিবাদে প্ল্যাকার্ড ও কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ দেখান।

অন্যদিকে কংগ্রেসের সাংসদরা সংসদ চত্বরের গান্ধী মূর্তি থেকে বিজয় চকের দিকে প্রতিবাদ মিছিল করেন। এই প্রতিবাদ মিছিলে অংশ নেন রাহুল গান্ধীও।

কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ টুইট করে জানান, কংগ্রেসের সাংসদরা বিজয় চক থেকে প্রেসিডেন্ট ভবনের দিকে মিছিল নিয়ে এগোলে তাদের গ্রেপ্তার করা হয়। এখন তারা পুলিশ ভ্যানে আছেন। তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা শুধু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন।

এর আগেই রাহুল গান্ধী এবং সোনিয়াকে একইসঙ্গে তলব করেছিল ইডি। কিন্তু সোনিয়া করোনায় আাক্রান্ত হওয়ায় তখন হাজিরা দিতে পারেননি। তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি ইডির কাছে হাজির দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় চান। সে অনুসারে ইডি তাকে সময় দেয়।


সূত্র: এনডিটিভি।

কিউএনবি/বিপুল/ ২৬.০৭.২০২২/ দুপুর ১.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit