শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

বিএনপির আমলে ১৮ থেকে ২০ ঘণ্টা লোডশেডিং থাকতো : আমু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, ‘বিএনপির আমলে দেশে মাত্র ৩৭০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিল। তারা বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারেনি। তাদের ব্যর্থতার কারণে ওই সময় সারা দেশে প্রতিদিন ১৮ থেকে ২০ ঘণ্টা লোডশেডিং থাকতো। আওয়ামী লীগ সরকার গঠনের পর সেই লোড শেডিং যাদুঘরে পাঠানো হয়েছিল। আর আজকে যে লোডশেডিং হচ্ছে তা সারা দুনিয়ায় জ্বালানি তেলের সংকটের কারণে। আজ সোমবার দুপুরে ঝালকাঠি জেলা পরিষদে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ত্রাণ সামগ্রী বিতরণ ও গৃহহীনদের মাঝে বসত ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ী করতে বলেছেন। তার কারণ জ্বালানি তেলের সরবরহকারী হচ্ছে রাশিয়া। সেখান থেকে জ্বালানি তেল আনা দূরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জোহর আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।  

অনুষ্ঠানে জেলার সাত হাজার ৫০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সাবান ও মাস্ক। এছাড়া জেলা পরিষদের অর্থায়নে দুইজন গৃহহীনকে দুটি ঘর প্রদান করা হয়। পরে ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলা পরিষদের প্রধান গেট এবং ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত অভ্যন্তরীণ সড়কের উদ্বোধন করেন আমির হোসেন আমু।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit