বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলও মহাপরিচালকের ঢাবিতে পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ২ খাল খননের পরিমাপ সম্পন্ন : বাস্তবায়ন হলে কৃষি ও সেচে নতুন দিগন্ত সমুদ্রে ডুবে যাচ্ছিলেন লারা দত্ত, যেভানে প্রাণ বাঁচান অক্ষয় ‘হাসিনাকে দেশে ফেরাতে লাখো জনতা রাস্তায় নামবে’ ফটোকার্ডটি নিয়ে যা জানা গেল চুক্তি হোক বা না হোক— ইরান যুদ্ধ শেষ করার সময় জানালেন ট্রাম্প অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ওয়েদারাল্ড, বাদ পড়লেন ম্যাক্সওয়েল ও রিচার্ডসন এবার যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত নেত্রকোণায় হামের প্রকোপ বাড়ছে: হাসপাতালে ভর্তি ৯শিশু

ওডেসায় মার্কিন হারপুন মিসাইল বোঝাই গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সরবরাহ করা জাহাজবিধ্বংসী হারপুন মিসাইল বোঝাই অস্ত্র গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রাশিয়ার বার্তা সংস্থাগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ওডেসা সমুদ্রবন্দরের একটি জাহাজ মেরামত কারখানায় একটি নোঙর করে রাখা ইউক্রেনীয় যুদ্ধজাহাজ ও মার্কিন সরবরাহ করা জাহাজ বিধ্বংসী হারপুন মিসাইল বোঝাই একটি অস্ত্র গুদাম দূরপাল্লার নির্ভুল  নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে।

কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে শস্য রপ্তানি এবং যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি কমানোর জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার একদিন পর শনিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওই বন্দরে এই হামলা চালানো হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

এদিকে, এ ব্যাপারে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসাই আকর বলেন, আমরা (শুক্রবার) যে চুক্তিটি করেছি। তারপর এরকম একটি ঘটনা ঘটেছে। যা সত্যিই আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। 

ওই হামলার ব্যাপারে কিছুই জানে না বলে তুরস্কের কাছে দাবি করেছে মস্কো। 

মস্কোর এই দাবির ব্যাপারে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসাই আকর এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার সঙ্গে আমাদের যোগাযোগের সময় মস্কো আমাদের বলেছে যে এই হামলার সঙ্গে তাদের একেবারেই সংশ্লিষ্টতা নেই। তারা বিষয়টি খুব ঘনিষ্ঠভাবে এবং বিশদভাবে পরীক্ষা করছে।

অন্যদিকে, চুক্তি স্বাক্ষরের পর রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছিলেন মস্কো এই চুক্তির ‘কোনো সুযোগ’ নেবে না। 

ইস্তাম্বুলে  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগদানের পর রসিয়া-২৪ রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে সের্গেই শোইগু বলেন, রাশিয়া সেই বাধ্যবাধকতা গ্রহণ করেছে যা এই নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বন্দরগুলোর মাইন সরিয়ে খুলে দেওয়ার সুযোগ আমরা নেব না। আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি।

ইউক্রেনে হামলা করার পর দেশটির গুরুত্বপূর্ণ বন্দরগুলোর বেশিরভাগই দখল করে রাশিয়া। এরপর সেগুলো বন্ধ করে দেয় তারা। ফলে বন্ধ হয়ে যায় ইউক্রেনের শস্য রপ্তানিও। এতে করে বিশ্বে খাদ্য সংকটের শঙ্কা দেখা দেয়। কারণ বিশ্বের অন্যতম বৃহত্তম গম উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ হলো ইউক্রেন।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit