শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

যে কারণে আমাদের ত্বক এক বিস্ময়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৭২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রতিটি মানুষের গড়ে দুই বর্গমিটার ত্বক বা চামড়া রয়েছে৷ এই চামড়া নানা রোগ জীবাণু থেকে আমাদের যেমন রক্ষা করে, তেমনি সবকিছু অনুভব করতেও সহায়তা করে৷ আমাদের ত্বক নানা কারণে এক বিস্ময়৷

ত্বক বা চামড়া মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ৷ গড়ে আমাদের প্রত্যেকের দুই বর্গমিটার চামড়া রয়েছে৷ এটা আমাদেরকে বাহ্যিক বিভিন্ন বিষয় যেমন তাপ এবং প্যাথোজিন থেকে রক্ষা করে৷ এটি দেহের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ৷ এটি সবকিছুই অনুভব করতে পারে৷   

চর্মরোগ বিশেষজ্ঞ প্রফেসর ইয়র্ন এল্সনার এই বিষয়ে বলেন, ‘‘একদিকে এটি একটি বিস্তৃত এবং গুরুত্বপূর্ণ অঙ্গ যা আমাদেরকে সংক্রমণ থেকে রক্ষা করে৷ অন্যদিকে, এটি একটি যোগাযোগ অঙ্গ৷ কারণ আমাদের ত্বক মানুষ দেখতে পায়৷ আর এথেকে মানুষ আমাদের সম্পর্কে ধারনা নেয়৷ ত্বক দেখতে কেমন? কী রকম?”

আমাদের ত্বক আমাদের সম্পর্কে অনেক তথ্য দেয়, বলেন বিউটিশিয়ান লিসা শ্যেফার৷ এটা দেখে বোঝা যায় আমরা চিন্তিত, নাকি নিশ্চিন্ত? আমরা কি ধূমপান করি, কিংবা ঠিকমতো কি খাওয়াদাওয়া করছি?  

তিনি বলেন, ‘‘ত্বক হচ্ছে আমাদের দেয়াল৷ আমরা যাকিছুর মুখোমুখি হই তা ত্বক মোকাবিলা করে৷”

লিসা শ্যেফার বলেন, ‘‘আপনাকে দেখতে ফ্যাকাশে লাগবে৷ ক্ষত দ্রুত শুকাবে না৷ আপনাকে দেখতে ক্লান্ত, অবসন্ন মনে হবে৷ চোখের নীচে কালি পড়ে যাবে৷ আপনার ত্বক দেখে অনেক কিছুই বোঝা যায়৷”

আমাদের ত্বক এক বিস্ময়৷ এটি দম নিতে পারে৷ এটির প্রতি বর্গ সেন্টিমিটারে দুশ’র মতো সেন্সর রয়েছে, যেগুলো অন্য সবকিছুর সাথে গরম এবং ঠান্ডার মতো বিষয়ও বুঝতে পারে৷ ত্বক দ্রুত বদলাতে পারে, কোনো কারণে হঠাৎ লোম খাড়া হয়ে যেতে পারে৷

‘‘আমরা যা কিছু অনুভব করি, তার প্রভাব ত্বকের উপর পড়ে৷ আমাদের ত্বকে অনেক ছোটছোট নার্ভ শেষ হয়েছে৷ এসব নার্ভ কীভাবে সক্রিয় হচ্ছে তার উপর ভিত্তি করে ত্বক প্রতিক্রিয়া দেখায়৷ যেমন এটি লাল হয়ে যায় বা ঘামতে শুরু করে,” বলেন চর্মরোগ বিশেষজ্ঞ প্রফেসর ইয়র্ন এল্সনার৷

ত্বকের কিছু অংশ বিশেষভাবে সংবেদনশীল৷ কিন্তু ত্বক কীভাবে আনন্দদায়ক এবং অস্বস্তিকর অনুভূতির মধ্যে পার্থক্য তৈরি করে? সব স্পর্শ ইলেক্ট্রিক্যাল নার্ভ ইমপাল্সে পরিণত হয়ে স্পাইনাল কর্ডের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যায়৷

প্রফেসর ইয়র্ন এল্সনারের কথায়, ‘‘সবকিছু মস্তিষ্কে প্রক্রিয়াজাত হয়৷ এই অনুভূতি আনন্দের না অস্বস্তির তা বুঝতে অতীত অভিজ্ঞতার সঙ্গে তুলনা করা হয়৷ কোথায় স্পর্শ করা হয়েছে সেটার উপরও বিষয়টি নির্ভর করে৷” 

আমরা আক্ষরিক অর্থেই বা সম্ভাব্য কী অনুভব করছি তার সঙ্গে ত্বকের সম্পর্ক রয়েছে৷

‘‘আপনি যদি কোনো কারণে বিরক্ত বা উদ্বিগ্ন হন, আপনার উপর তার গভীর প্রভাব পড়ে৷ আপনার মানসিক অবস্থার প্রতিফলন ত্বকের উপর দেখা যেতে পারে৷ যেমন, ত্বকে শিহরণ জাগতে পারে, কিংবা চুলকাতে পারে বা পোড়ার মতো অনুভূতি হতে পারে, বলেন প্রফেসর এল্সনার৷

আবার কখনো কখনো স্পর্শ ভালোবাসা জাগিয়ে তুলতে পারে৷

সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit