সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

ঢাবির প্রফেসর মোর্শেদকে বাসা ছাড়ার নোটিশ অন্যায্য: ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাসা ছাড়ার যে নোটিশ দিয়েছেন তা অন্যায্য উল্লেখ করে ঐ নোটিশ প্রদানের নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ জুলাই) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুসারে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার রাখেন। সেই অনুযায়ী বিভিন্ন সময় পত্রিকায় বিভিন্ন নিবন্ধ প্রকাশিত হতে থাকে। এরূপ একটি নিবন্ধের দায়ে প্রফেসর মোর্শেদ হাসান খানকে অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়েছে। বিষয়টি সুরাহার জন্য তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন। যা এখনো আদালতে বিচারাধীন।

এছাড়াও পৃথক এক বিবৃতিতে গাবতলী পৌর মেয়র ও থানা বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম এবং গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল রহিম পিন্টুকে বানোয়াট ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, উচ্চ আদালতের জামিন থাকা সত্ত্বেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গত মঙ্গলবার বগুড়া দায়রা জজ আদালতে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit