রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২১৮ Time View

ডেস্কনিউজঃ গোপালগঞ্জের কাশিয়ানির কাঠাম ধরবস্ত এলাকায় ট্রেনের ধাক্কায় ভটভটিতে থাকা ৫ শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। কাশিয়ানি থানার ওসি মোহাম্মদ ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১৪ জনের মতো ছিলেন ওই ভটভটিতে। তারা সবাই শ্রমিক। ভটভটি রেললাইন পার হচ্ছিল। সে সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভটভটিকে ধাক্কা দিয়ে চলে যায়। ভটভটি ছিটকে পাশের খাদে পড়ে যায়।

তারা বলেন, আমি দেখেছি ৫টা মরদেহ পড়ে আছে, আহত ৪ জনকে হাসপাতালে নিয়ে গেছে। আরও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম জানান, হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের বাড়ি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া গ্রামে।

কিউএনবি/বিপুল/ ২১শে জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১১.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit