বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের প্রস্তাবনা তথ্যমন্ত্রীকে হস্তান্তর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের বিষয়ে লিখিত প্রস্তাবনা তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সচিব মো. মকবুল হোসেনের কাছে হস্তান্তর করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দপ্তরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সভাপতি নজরুল ইসলাম মিঠু, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক শহীদুল হক জীবন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান ও বরিশাল সাংবাদিক ইউনিয়ন সভাপতি স্বপন খন্দকার প্রস্তাবনাটি মন্ত্রী ও সচিবের হাতে তুলে দেন।

মন্ত্রণালয় প্রস্তাবনাটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠাবে। পাশাপাশি সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় সংবাদপত্রের প্রচার সংখ্যা বাস্তবতার নিরিখে নির্ধারণ, সাংবাদিকদের তথ্য অধিদপ্তরের অ্যাক্রিডেটেশন কার্ড প্রদানের ক্ষেত্রে যথার্থতা বিচার এবং নবম ওয়েজ বোর্ডের প্রয়োজনীয় সংশোধন বাস্তবায়ন করার দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলে ধরেন। মন্ত্রী ড. হাছান মাহমুদ দাবিগুলো দ্রুত পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit