মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

মাটিরাঙ্গায়  প্রধানমন্ত্রীর উপহারের  দুইশ ভুমিহীন- জমিসহ স্বপ্নের ঠিকানা পাবে

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১২৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গায় তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ২০০ পরিবারের মাঝে জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমি-পাকা গৃহ প্রদান করা হবে।  মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

বুধবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে ভূমিহীন ও গৃহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে মাটিরাঙ্গা উপজেলা  নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, ৩য় পর্যায়ের (২য় ধাপে) ২১ জুলাই জমিসহ ২০০টি পরিবারের কাছে গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করা হবে। এর মধ্যে মাটিরাঙ্গা পৌরসভায় ৪০টি, তাইন্দং ইউনিয়নে ২২টি, তবলছড়ি ২৭টি, বড়নাল ২১টি, গোমতী ২৩টি, বেলছড়ি ২৩টি, মাটিরাঙ্গা সদর ইউনিয়নে ২৭টি এবং আমতলী ইউনিয়নে ১৭টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়নের এ উপহার পাবেন। 

এবার দ্বিতীয় পর্যায়ে প্রতিটি গৃহ নির্মাণের ব্যয় ২ লাখ ৫৯ হাজার টাকা ধরা হয়েছে বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা  বলেন। অসহায় ভূমিহীন-গৃহহীন ও ছিন্নমূল মানুষকে পুনর্বাসিত করে জাতীয় অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করার লক্ষে মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনার একটি ব্যাতিক্রমী উদ্যেগ মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধাণমন্ত্রী গৃহহীন মানুষের মুখে হাসি এনে দিয়েছেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টার সময় ৩য় পর্যায়ের (২য় ধাপে) উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit