শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

মাটিরাঙ্গার গোমতিতে মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্টিত। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৬৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা প্রশাসনের  অতিরিক্ত জেলা প্রশাসক ও  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত  বলেছেন, সবাই সচেতন হলে মাদকমুক্ত সমাজ গঠনের পথে বাঁধা থাকবেনা। মাদকের ভয়াবহতা রোধে সন্তানদের প্রতি অভিভাবকদের আরো বেশী সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনার সন্তান কার সাথে মিশছে তার খোজ খবর রাখতে হবে। চোরাচালান রোধে জনপ্রতিনিধিদের ভুমিকা রাখারও তাগিদ দেন তিনি।

বুধবার (২০ জুলাই) দুপুরের দিকে গোমতি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘ইউনিয়ন মাদক বিরোধী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে  সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব প্রতিটি ইউনিয়নে মাদক বিরোধী সভা-সমাবেশ আয়োজন করতে হবে। 

যারা মাদকের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলেও হুশিয়ারী দেন তিনি। অনুষ্ঠানে বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, ভবনাচরন রোয়াজাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী চৌধুরী, বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেইনার মো. মুছা মিঞা, গোমতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. ওসমান গনি ও নারী ইউপি মেম্বার কুমারিকা ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।
পরে লোকাল গভর্নেন্স সাপোর্টরপ্রজেক্ট -এলজিএসপি-৩ এর আওতায় গ্রাম পুলিশদের মাঝে সাতটি বাইসাইকেল, গোমতি বাজারে ৩২টি সিসি ক্যামেরা ও গোমতি বিকে হাই স্কুলে ২০ জোড়া বেঞ্চ প্রধান করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত।
অনুষ্ঠানে বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্যাহ, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পেয়ার আহম্মেদ মজুমদার ও আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গনি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, নির্বাচিত জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit