মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
নাওডোবায় মৃত ব্যক্তির নামে দলিল সৃজন করে হয়রানীর অভিযোগ আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী গ্রেপ্তার ৪০, কেউই শ্রমিক নন: ডিআইজি তারুণ্যেই ভরসা রাখতে চান নরসিংদীর আমদিয়া ইউনিয়নবাসী নাহিদার নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন

মহালছড়ি ইউএনও’র অপসারণের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৫৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তারের অপসারণের দাবিতে মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে বাজার ব্যবসায়ীরা। বুধবার (২০ জুলাই ২০২২ইং) দুপুরে মহালছড়ি বাজার ব্যবসায়ীরা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মহালছড়ি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সুশীল দাশ বিক্ষোভ মিছিলের নেতৃত্বদেন। 

সমাবেশে বক্তারা, বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার যোগদানের পর থেকে একের পর এক সাধারন মানুষ থেকে শুরু করে  সকলের সাথে খারাপ আচরণ,স্বেচ্ছাচারিতা,নানা অনিয়ম ও ব্যবসায়ীদের হয়রানীর অভিযোগ করেন  ব্যবসায়ীসহ স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারকে অপসারণের এক দফা দাবী জানিয়ে দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবী জানান। বক্তারা আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে দূর্নীতিবাজ ইউএনও অপসারণের দাবী পুরণ না হলে কঠোর থেকে আরো কঠোর আন্দোলন যাবে বলে উল্লেখ করে অনিদিষ্টকালের জন্য মহালছড়ি বাজারের সকল দোকানপাট বন্ধ থাকবে বলে ঘোষণা দেন।

তারা জানান, পাহাড় কাটার অপরাধে আব্দুর রশিদ নামে এক ব্যবসায়ীকে জেল-জরিমানা দেয় তিনি। তবে সেটি নিয়ম তান্ত্রিকভাবে নয়। ইউএনও নিজে পাহাড় কাটার সাথে দায়ী। তিনি অনৈতিক সুবিধা নিয়ে বিভিন্ন জায়গায় পাহাড় কাটার অনুমতি দিয়ে আসছিলেন। শুধু তাই নয় নিজেও জলে ভাসা জায়গা পাহাড় কেটে মাটি ভরাটের অভিযোগ উঠেছে। নিজের খেয়াল খুশিমত ব্যবসায়ীদের অপমান,ইচ্ছেমত জেল-জরিমানা ও অর্থ দাবী করার জেরে এ ধর্মঘট ডাকে ব্যবসায়ীরা। এ ঘটনায় বুধবার সকাল থেকে মহালছড়ি বাজারের সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।

মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদের সামনে সমাবেশ করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও জোবাইদা আক্তার) এর সামনে সমাবেশ করে তার অপসারণ দাবী জানান। নইলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী জানান ব্যবসায়ীরা। সমাবেশে বক্তব্য রাখেন, মহালছড়ি বাজার ব্যবসা সমিতির সভাপতি সুনীল দাশ ও ব্যবসায়ী বাবলু দে,এতে সংহতি প্রকাশ করেন মহালছড়ি ছাত্রলীগের সভাপতি মো: জিয়াউর রহমান।

উল্লেখ যে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার মহালছড়ি বাজারের ব্যবসায়ী মো. আবদুর রসিদকে পাহাড় কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমান ও অনাদায়ে ৭ দিনের জেল দেন। এ ঘটনার মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতি এক সভায় মহালছড়ি বাজারে বুধবার থেকে ২৪ ঘন্টা সকল দোকান পাট বন্ধ রাখাসহ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে। মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ বলেন, (ইউএনও) জোবাইদা আক্তার মহালছড়িতে যোগদানের পর থেকেই সাধারণ মানুষকে অহেতুক জরিমানাসহ নানা হয়রানি করে যাচ্ছেন। এ কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে এ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit