সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

প্রোজেক্ট কে’র শুটিংয়ে এলাহি কারবার!

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : এই প্রথম দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। হ্যাঁ, কান ফিল্ম ফেস্টিভাল থেকে ফিরেই ‘প্রজেক্ট কে’ (Project K)-এর শুটিং শুরু করেছেন নায়িকা। তবে মাঝে এই শুটিং চলাকালীনই নায়িকা অসুস্থ হয়ে গিয়েছিলেন, যদিও এখন নায়িকা পুরোপুরিই সুস্থ। কিছুদিন আগেই বরের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন অভিনেত্রী।

প্রভাস এবং দীপিকা পাড়ুকোনের পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন বিগ বি অমিতাভ বচ্চনও। আর এই ছবিটি অত্যন্ত প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। ছবির শুটিং চলাকালীন, দীপিকা স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। স্বাস্থ্য পরীক্ষা করিয়ে এসেই প্রজেক্ট কে-এর শুটিং আবার শুরু করেছিলেন তিনি। এই ছবির সর্বশেষ খবর হলো, সম্প্রতি দীপিকা এবং প্রভাস এই ছবির একটি তীব্র কার চেজ সিকোয়েন্সের শুট করছেন। প্রজেক্ট কে-এর একটি ঘনিষ্ঠ সূত্র একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “দীপিকা পাড়ুকোন এবং প্রভাস সম্প্রতি ছবিতে একটি হাই-অকটেন কার চেজ সিকোয়েন্স শুট করছেন৷ আর এই দৃশ্যটির জন্য নির্মাতারা ফেরারি এবং ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল গাড়ি আমদানি করেছেন৷ এই দৃশ্যটিই প্রজেক্ট কে-এর প্রধান হাইলাইট।
 
শোনা যাচ্ছে, প্রজেক্ট কে-এর এই সিকোয়েন্সটি হলিউডের জেমস বন্ড সিরিজের আদলে শুট করা হচ্ছে। আর এই ক্লাইম্যাক্সের শুটিংটি হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে করা হচ্ছে।  

কাজের ফ্রন্টে, দীপিকাকে পরবর্তী সময়ে শাহরুখ খান এবং জন আব্রাহামের সঙ্গে পাঠান ছবিতে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে ২৫ জানুয়ারি, ২০২৩-এ। পাশাপাশি দীপিকা হৃতিক রোশনের সঙ্গে ফাইটার এবং অমিতাভ বচ্চনের সঙ্গে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকে অভিনয় করছেন। অন্যদিকে, সাইফ আলী খান, কৃতী স্যানন এবং সানি সিংয়ের সঙ্গে প্রভাসকে দেখা যাবে আদিপুরুষ ছবিতে। এটি পরিচালনা করছেন, চলচ্চিত্র নির্মাতা ওম রাউত। এ ছাড়া প্রভাস শ্রুতি হাসানের সঙ্গে সালার-এও আসছেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit