শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন টুটুলের প্রথম স্ত্রী তানিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২২৬ Time View

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদের বিচ্ছেদ হয়েছে। ২০২১ সালে এই বিচ্ছেদ হলেও বিষয়টি এতদিন গোপনই ছিল। সম্প্রতি টুটুলের দ্বিতীয় বিয়ের খবর পাওয়া গেলে সামনে আসে তাদেরর বিচ্ছেদের খবর। 

যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন এস আই টুটুল। তার নতুন সংসার নিয়ে শুভ কামনা জানিয়েছেন সাবেক স্ত্রী তানিয়া।  

এ নিয়ে তানিয়া আহমেদ বলেন, “খবরটি আমিও শুনেছি। ও (টুটুল) ভালো থাকুক। তার জন্য শুভকামনা রইল। সে যদি ভালো থাকে তাহলে আমার সন্তানরাও ভালো থাকবে। সুতরাং তার ভালো থাকাটা আমার জন্য জরুরি। তার জন্য দোয়া রইল।”

বিচ্ছেদ নিয়ে তানিয়া বলেন, “সে (টুটুল) গানের মানুষ। তার জীবনধারণটা একটু অন্যরকম। সে জায়গাটায় হয়তো আমাদের দূরত্ব হয়েছে। সবচেয়ে বড় কথা এটা আমাদের দুজনের একান্তই ব্যক্তিগত বিষয়। এখানে তো আর সব বলার কিছু নাই।”

১৯৯৯ সালে ঘর বাঁধেন এস আই টুটুল ও তানিয়া আহমেদ। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গত ৫ বছর আলাদা থাকার পর ২০২১ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটে।

জানা গেছে, এস আই টুটুলের নতুন স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া।

টুটুলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই বিয়ে করেছেন তারা। সোনিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানে একটি চাকরির পাশাপাশি মিডিয়ার কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। টুটুলের মতো সোনিয়ারও দ্বিতীয় বিয়ে এটি।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit