শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

তিন হাজার মিসাইল ছুঁড়েছে রাশিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিমান বাহিনী সোমবার দাবি করেছে, গত ২৪ ফেব্রুয়ারি কথিত বিশেষ অভিযান শুরু হওয়ার পর রাশিয়া ইউক্রেনে তিন হাজার মিসাইল ছুঁড়েছে। এ ব্যাপারে ফেসবুকে বিমান বাহিনী বলেছে, আজ পর্যন্ত, শত্রুরা ইউক্রেনে বিভিন্ন ধরনের তিন হাজার মিসাইল ছুঁড়েছে। এগুলো হলো ক্রুস মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, অপারেশনাল ট্যাকটিক্যাল মিসাইল। তাছাড়া তারা ছুঁড়েছে ওনেক্স মিসাইল।

অবশ্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইউক্রেনের বিমান বাহিনীর এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। ইউক্রেনের বিমান বাহিনী আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাশিয়া সোভিয়েত আমলের পুরনো মিসাইল হামলার কাজে ব্যবহার করা শুরু করেছে। এ ব্যাপারে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, শত্রুরা (রুশ সেনারা) ইউক্রেনের সামরিক ও বেসামরিক স্থাপনার ওপর সোভিয়েত আমলের এক্স-৫৯, এক্স-২২, এক্স-৩১ সহ অন্যন্য মিসাইলের ব্যবহার বাড়িয়ে দিয়েছে।

এবং সাম্প্রতিক সময়ে শত্রুরা এস-৩০০ থেকে শুরু করে বিমান বিধ্বংসী মিসাইল দিয়ে স্থলে হামলা করা শুরু করেছে। এ মিসাইলগুলোর মূল কাজ হলো আকাশে অবস্থানরত লক্ষ্যবস্তুতে হামলা করা, যোগ করে ইউক্রেনীয় বিমান বাহিনী।

সূত্র: সিএনএন

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit