বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শেখ হাসিনা থাকলেই নির্বাচন সুষ্ঠু হবে: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ভোটে নয়, বিদেশি প্রভুদের তুষ্ট করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বিএনপি। সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে সংস্থাটির সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

‘বর্তমান নির্বাচন কমিশনের কোনও ক্ষমতা নেই’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ ধরনের বক্তব্য দেশের গণতন্ত্র, সব সংসদ সদস্য, সংবিধান ও আইনের শাসনের প্রতি নির্মম উপহাস ছাড়া আর কিছুই নয়। আসলে সংবিধান ও আইনের শাসনের প্রতি বিএনপির কোনও বিশ্বাস নেই।’ 

বর্তমান সরকার যদি পরিবর্তন না হয় এবং নিরপেক্ষ সরকার যদি না আসে তাহলে দেশে কোনও নির্বাচন হবে না- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি সরকার পরিবর্তন চায় অথচ নির্বাচনে আসে না। সরকার পরিবর্তন চাইলে তো নির্বাচনে আসতে হবে। নির্বাচন ছাড়াতো সরকার পরিবর্তনের কোনও সুযোগ নেই।’ 

বিএনপি নেতাদের  নিরপেক্ষ সরকারের দাবি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের নেত্রী (খালেদা জিয়া) এক সময়ে বলেছিলেন শিশু ও পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়। কাজেই নিরপেক্ষ নির্বাচনের কথায় দ্বিচারিতার যে রাজনীতি বিএনপি করে তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের বিষয়টি উচ্চ আদালত কর্তৃক মীমাসিংত। এনিয়ে নতুন করে আলোচনার কোনও সুযোগ নেই। 

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, শেখ হাসিনা থাকলেই নির্বাচন সুষ্ঠু হবে। তিনি (শেখ হাসিনা) নির্বাচনে কোনও প্রকার হস্তক্ষেপ হোক এটা চান না। সরকার অন্য গণতান্ত্রিক দেশের মত নির্বাচন কমিশনকে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা দিয়ে যাবে। সরকার ক্ষমতায় থাকলেও নির্বাচন সংক্রান্ত সবকিছু নির্বাচন কমিশনের অধীনে থাকবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে নিরপেক্ষতা হলো- নির্বাচন কমিশন তখনই নিরপেক্ষ যখন বিএনপি নির্বাচনে জয়ী হবার শতভাগ গ্যারান্টি পাবে। 

এর আগে ওবায়দুল কাদের বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী ও বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় যানজট ও দুর্ঘটনা রোধে শতভাগ মনযোগ দিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সেতুমন্ত্রী। তিনি বলেন, দুর্ঘটনা রোধে সচেতনতা গড়তে রাজনৈতিক নেতাদের এগিয়ে আসতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit