শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

সিইসির বক্তব্য গ্রহণযোগ্য নয় : আব্বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৪৯ Time View

ডেস্কনিউজঃ ভোটের মাঠে কোনো দল তলোয়ার নিয়ে দাঁড়ালে তাদের রাইফেল দিয়ে প্রতিহত করা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যে বক্তব্য দিয়েছেন তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ।

সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে ১৯ ও ২১ নম্বর ওয়ার্ডের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের লোকসান কমাতে এলাকাভিত্তিক লোডশেডিং শুরুর ঘোষণার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, বিদ্যুৎ ও লোডশেডিংয়ের জন্য সরকারের লুটপাট দায়ী। কারণ বিদ্যুৎ উৎপাদন হউক আর না হউক কুইক-রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মালিকরা টাকা পাবে। এই লোডশেডিং সরকার পতনের কারণ হতে পারে ।

তিনি আরো বলেন, সামনে সময় আসছে অনুমতি নেব না আর, সরাসরি গণভবন ও সচিবালয় ঘেরাও হবে।

সরকার ডলার পাচার করে তাই এখন ডলার সংকট বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ বক্তব্য রাখেন।

কিউএনবি/বিপুল/১৮.০৭.২০২২/ সন্ধ্যা ৭.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit