সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে হুশিয়ারি দিল ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১০৫ Time View

ডেস্কনিউজঃ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের বিষয়ে কোনো ‘ভুল’ করলে কঠিন জবাব দেওয়ার হুশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

বৃহাস্পতিবার ইসরাইল-যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু ঠেকাতে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষরের পর ইরানের প্রেসিডেন্ট এই হুমকি দিলেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো চার দিনের মধ্যপ্রাচ্য সফর করছেন জো বাইডেন। বুধবার ইসরায়েলে পৌঁছানোর পর বৃহস্পতিবার বাইডেন পশ্চিম জেরুজালেমে ইসরাইলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন দুই দেশের নেতারা।

বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে জাতীয় শক্তির সম্ভাব্য সব বিষয় ব্যবহার করবে ওয়াশিংটন। একই সঙ্গে চুক্তির শর্ত মেনে ইসরাইলকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন বাইডেন।

এই ইস্যুতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে।

এক বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেন, তেহরান কখনো নিরাপত্তাহীনতা কিংবা এই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) সংকট মেনে নেবে না। যে কোনো ভুল সিদ্ধান্তের কঠিন ও অনুশোচনাকর জবাব দেওয়া হবে।

.সূত্র: আলজাজিরা

কিউএনবি/বিপুল/১৫.০৭.২০২২/ সন্ধ্যা ৭.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit