শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

তারেক রহমানের আয়ের উৎস তদন্ত করবে সরকার : হানিফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : তারেক রহমানের বিদেশে অবস্থানের যৌক্তিকতা এবং আয়ের উৎস সম্পর্কে তদন্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী ও দুর্নীতির মামলা রয়েছে। প্রায় এক যুগ ধরে তিনি লন্ডনে আছেন। একজন দাগী সন্ত্রাসী কিভাবে সেখানে বসবাস করছেন তা জাতি জানতে চায়।

আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়ায় তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ‘তারেক রহমান লন্ডনে আয়েশী জীবন যাপন করছেন। তিনি বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি ব্যবহার করা ছাড়াও সেখানে একাধিক কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দিয়েছেন। এত টাকার উৎস কী, কীভাবে একজন আসামি দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থান করছেন তার যৌক্তিকতা নিয়েও সরকার তদন্ত করবে। ’

বিএনপির সরকার পতন আন্দোলনকে জনগণ রসিকতা হিসেবে বিবেচনা করে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ এনিয়ে ভাবে না। কারণ এ ধরণের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই। এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমনসহ স্থানীয় নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit