রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ঈদযাত্রায় মানুষের দুর্ভোগের জন্য গার্মেন্টস মালিকদের দায়ী করলেন কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : এবার ঈদযাত্রায় সড়কে মানুষের দুর্ভোগের জন্য বিজিএমইএ এবং বিকেএমইএকে দায়ী করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এবার ঈদে তৈরি পোশাক কারখানাগুলোতে ছুটির বিষয়ে সরকারের পরামর্শ শোনেনি বিজিএমইএ এবং বিকেএমইএ।  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, পদ্মা সেতুর কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পেরেছে। অপরদিকে বঙ্গবন্ধু সেতুর ওপর এক দিনেই ৪৩টি দুর্ঘটনা হয়েছে। তাই উত্তরবঙ্গের মানুষের দুর্ভোগ বেশি হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য আগামী সেপ্টেম্বরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালনা সেতু ও বেকুটিয়া সেতু উদ্বোধন করবেন বলেও জানান কাদের।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit