বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

মোটরসাইকেলের কারণে দুর্ঘটনা বেশি হয়: কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজি : মোটরসাইকেলের কারণে দুর্ঘটনা বেশি হয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।

সরকারের পক্ষ থেকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, কিছু মোটরসাইকেলের অনুমোদন দেওয়া হয়েছিল আবার কিছু কিছু আদেশ লঙ্ঘন করেও হাইওয়েতে এসেছে। মোটরসাইকেলের কারণেই দুর্ঘটনা বেশি হয় এবং ছোট ছোট যে যানগুলো তিন চাকার ইজিবাইক, এগুলো নিয়ন্ত্রণ করা না হলে সমস্যার সৃষ্টি হয়।  

ঈদে সড়কে ঘরমুখো মানুষের দুর্ভোগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছু একসঙ্গে হয় না। যারা সমালোচনা করেন, বড় বড় কথা বলে তাদের একটা কাজ দেখান। যে কাজটা বাংলাদেশের মানুষের এই যে যানবাহন চলাচল সুবিধা করে দিয়েছে। কোথাও তাদের কোনো দৃশ্যমান কিছু নেই। তিনি বলেন, যানজট হয়েছে ব্যবস্থাপনা ও সমন্বয়ের অভাবে। বঙ্গবন্ধু সেতুর ওপরে একদিনে ৪৩টি দুর্ঘটনা হয়েছে। গাড়ি সরাতে সময় লেগেছে। এজন্য যানজট দীর্ঘ হয়েছে। অনিবার্য কারণে উত্তর জনপদে যানজট হয়েছে।  

ওবায়দুল কাদের বলেন, সামনে মেট্রোরেল দেখবেন, কর্ণফুলী টানেল দেখবেন। কালনা সেতু এবং বেকুটিয়া সেতু সেপ্টেম্বরের মধ্যে উদ্বোধন করা হবে। চলতি বছরের ডিসেম্বরে মেট্রোরেল এবং আগামী বছরের শেষের দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।  মন্ত্রী বলেন, এটা (এক্সপ্রেসওয়ে) আগে ধীরগতি ছিল এখন গতি বেড়েছে। আমরা অর্থায়নের সমস্যাটা দূর করেছি।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit