বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড চালু, মাসে কত টাকা পাবেন খেলোয়াড়রা উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কোভিড: দেশে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২০৩ জনে। এ সময়ের মধ্যে ৫২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯০ হাজার ৩৭৫ জনে।

সোমবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১০৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৪ হাজার ৩১৮ জন।

২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৫২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ‍মৃত তিন জনই ঢাকার। তাদের মধ্যে দুই জন পুরুষ ও একজন নারী।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit