সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংকট নেই : হানিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে এখনো কোনো সংকট তৈরি হয়নি। এখনো অনেক সময় আছে। আগামী বছর যখন নির্বাচনী হাওয়া উঠবে তখন সব দলই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন।

আশা করছি সবাই নির্বাচনে অংশ নেবেন। আজ রবিবার সকালে কুষ্টিয়া প্রধান ঈদগাহ ময়দানে ঈদ-উল আযহার নামাজ আদায় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ঈদুল আযহার ত্যাগের মহিমায় দেশ আরো এগিয়ে যাবে।

কুষ্টিয়ার ৬টি উপজেলার ১৩০টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আযহার নাম অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবির মানুষ এতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।  

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit