বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জিএম কাদেরের

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখতে সবার এগিয়ে আসা জরুরি। দেশ ও মানুষের ভাগ্যোন্নয়ন এবং অধিকার রক্ষার আন্দোলনে ইতিবাচক অবস্থান নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রবিবার এক বাণীতে এ আহ্বান জানান জিএম কাদের। জিএম কাদের বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বিশ্বের মুসলিম সম্প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি। মহান ত্যাগের মহিমায় ভাস্মর এ দিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহের সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। আমরা যেনো পশু কোরবানির সঙ্গে সঙ্গে প্রত্যেকে নিজেদের মনের ভেতরের পশুত্বকে কোরবানি দিতে পারি। কারণ ঈদুল আজহা ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়। ঈদুল আজহার ত্যাগের মহান আদর্শ এবং শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। জিএম কাদের বলেন, মহান আল্লাহ্ যেন আমাদের প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ থেকে রক্ষা করেন। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ঈদ মোবারক।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit