সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ঈদে যে সুখবর দিলেন সাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : ভক্তদের ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ভক্তদের সঙ্গে দেখা করতে চান তিনি। সাকিবের সঙ্গে দেখা করতে এবং তার স্বাক্ষর করা উপহার নিতে চাইলে সেই পোস্টের কমেন্ট বক্সে একটি ভিডিও বার্তা দিতে হবে সমর্থকদের। যেখানে উল্লেখ করতে হবে, কেন সাকিব আল হাসানের ভক্ত হয়েছেন আপনি।

পোস্টে সাকিব লিখেছেন, আসসালামু ওয়ালাইকুম সবাইকে! আশা করি আপনাদের সবার ঈদুল আজহা সুন্দর ও নিরাপদ কাটছে!

সঙ্গে যোগ করেন সাকিব, আমার ভক্তদের প্রতি আমার ভালোবাসার প্রতীক হিসেবে, কমেন্টস সেকশনে আপনার ভিডিও বার্তা পাঠিয়ে আমাকে জানান কোনো বিষয়গুলো আপনাকে করে তুলেছে আমার সেরা ভক্ত। সেরা ভিডিও বার্তাটি বাছাই করে আমি বিজয়ীর সঙ্গে সাক্ষাৎ করব, কিছু সময় কাটাব এবং আমার স্বাক্ষরিত কিছু উপহার সামগ্রী তুলে দিব।

ভক্তদের সঙ্গে দেখা করার জন্য সাকিব নিজো উন্মুখ হয়ে আছেন, শুভকামনা এবং আপনাদের স্নেহ ও ভালোবাসার বার্তা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি! সাকিবের সেই পোস্টে অংশগ্রহণ করার শেষ সময় আগামী ১৭ জুলাই, বিকাল ৫টা।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit