শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন ফখরুলসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদের দিন সন্ধ্যার পর খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজায় যাবেন ফখরুল। এ সময় মহাসচিবের সঙ্গে থাকবেন স্থায়ী কমিটির সদস্যরা।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, আজ রাত ৮ টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় শুভেচ্ছা বিনিময় করতে যাবেন মহাসচিবসহ স্থায়ী কমিটি সদস্যরা।

করোনা মহামারি, জেলজীবনসহ বিভিন্ন কারণে গত কয়েক বছর ঈদ আনন্দ জোটে খালেদা জিয়ার ভাগ্যে।এবার নাতনিকে নিয়ে গুলশানের বাসায় ঈদ করছেন।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে বেলা সাড়ে ১১টা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ  বিএনপির সিনিয়র নেতারা।

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit