বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

এ বছরেই মন্দায় পড়বে বিশ্বের প্রধান অর্থনীতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্কনিউজঃ বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতিগুলো আগামী ১২ মাসের মধ্যে মন্দায় পড়বে। খরচ বৃদ্ধি ও সরকারগুলোর কড়া নীতির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাপান ভিত্তিক নোমুরা হোল্ডিংস কর্পোরেশন। খবর ব্লুমবার্গ।

প্রতিষ্ঠানটি জানায়, ধারণা করা হচ্ছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্র মন্দায় পড়তে পারে। এতে বৈশ্বিক অর্থনীতি ঝুঁকিতে পড়বে।

বিশ্ব অর্থনীতি একটি সুসংগত প্রবৃদ্ধি মন্দার মধ্যে প্রবেশ করছে, যার অর্থ দেশগুলো আর প্রবৃদ্ধির জন্য রফতানিতে প্রত্যাবর্তনের উপর নির্ভর করতে পারে না, একাধিক মন্দার আসতে পারে বলা হয়েছে রিপোর্টে।

এতে আরও বলা হয়, মন্দাগুলো এক এক অর্থনীতিতে এক এক রকমের হবে। যুক্তরাষ্ট্রে একটি দীর্ঘ মন্দা দেখা দিতে পারে। রাশিয়া যদি ইউরোপে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তাহলে ইউরোপেও আরও বড় আকারের মন্দা দেখা দিতে পারে।

কিউএনবি/বিপুল/০৭.০৭.২০২২/ বিকাল ৪.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit