শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে ড্র করার সুযোগ। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে খেলার দৈর্ঘ্য কমিয়ে করা হয় ১৩ ওভারে। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নিশ্চিত হারের কবল থেকে বাঁচে বাংলাদেশ। 

দ্বিতীয় ম্যাচে ১৯৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে জয়ের তারণাই দেখাতে পারেননি সাকিব-মাহমুদউল্লাহরা। ম্যাচ হারে ৩৫ রানে। আগের ম্যাচে টাইগাদের বোলিং ধসিয়ে দেন উইন্ডিজ ওপেনার ব্রান্ডন কিং ও রোভম্যান পাওয়েলরা। ব্যাটিংয়ে টাইগারদের বিধ্বস্ত করেন রোমারিও শেফার্ড আর ওবেদ ম্যাকওয়েরা। সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয় এই তারকাদের পরিকল্পিতভাবে মোকাবেলা করতে না পারলে হার এড়ানো কঠিন হবে। 

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে উভয় দলের সম্ভাব্য একাদশ-
ওয়েস্ট ইন্ডিজ: কাইল মায়ার্স, ব্র্যান্ডন কিং, শামারহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ডেভন থমাস, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকেল হোসেইন, ওবেদ ম্যাকওয়ে ও হেইডেন ওয়ালশ। 

বাংলাদেশ: মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit