সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

দুদকের মামলায় সম্রাটের জামিন শুনানি ১১ আগস্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন শুনানির জন্য ১১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। একই সাথে মামলার অভিযোগ গঠন শুনানিরও দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার (৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান দিন ধার্য করেন।

এদিতে আজ সম্রাটের জামিন শুনানি ও মামলার চার্জগঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাট অসুস্থ থাকায় কারা কর্তৃপক্ষ তাকে আদালতে না পাঠিয়ে কাস্টডি ওয়ারেন্ট (হাজতি পরোয়ানা) পাঠান। এরপর বিচারক সম্রাটের জামিন শুনানি ও চার্জগঠন শুনানির জন্য ১১ আগস্ট দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন (হীরা)।

এর আগে গত ২১ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে সম্রাটের জামিন শুনানি ও মামলার চার্জগঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। ওইদিনই সম্রাট অসুস্থ থাকায় কারা কর্তৃপক্ষ হাজতি পরোয়ানা পাঠালে বিচারক জামিন ও চার্জগঠন শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য করেছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit