বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

রংপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৭৬ Time View

ডেস্কনিউজঃ রংপুর মহানগরীর মাহিগঞ্জ সরেয়ারতলে একটি রাস্তার উন্নয়ন কাজে নিয়োজিত ড্রাম ট্রাকের সাথে অটো রিকশার সংঘর্ষে দাদা-নাতনিসহ পাঁচজন নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ২টার দিকে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের তালুক বেলকা গ্রামের ফয়জার রহমান (৬৫), তার নাতনি জান্নাতুল মাওয়া (৫), রংপুরের পীরগাছার চৌধুরানী এলাকার রিকশাচালক রাজা মিয়া (৩৭) ও তালুক ইশাদ গ্রামের তরনী পাল (৩৫)। অপর মৃত মহিলার নাম এখনো জানা যায়নি।

রংপুর মেট্র্রোপলিটন মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, সরেয়ারতল এলাকায় দেউতিগামী একটি ড্রাম ট্রাকের সাথে রংপুরগামী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ট্রাকের নিচে উল্টে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে দু’জন নিহত ও তিনজন আহত হয়।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর তিনজনের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকাবাসি ওই সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেয়। সড়কে আটকে থাকা রক্ত ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল পানি দিয়ে পরিষ্কার করে। এ ঘটনায় চালককে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছে।

কিউএনবি/বিপুল/ ০৫.০৭.২০২২/সন্ধ্যা ৭.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit