সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

পদ্মা সেতুর অনুষ্ঠান জনগণ প্রত্যাখ্যান করেছে : রিজভী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১২২ Time View

ডেস্কনিউজঃ বিএনপির সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পদ্মা সেতু থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে টুস করে ফেলে দিবে, দেশের একজন গুণি নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে চুবানি দিবে, এই সেতুর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেশের মানুষ ভালভাবে দেখেনি।

আজ রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, পদ্মা সেতুর সঙ্গে আওয়ামী লীগের ভয়ংকর দুর্নীতি জড়িয়ে রয়েছে। যেখানে এক টাকা খরচ হওয়ার কথা সেখানে সাড়ে তিন টাকা খরচ করেছে আওয়ামী লীগ। সেই বাড়তি টাকা তাদের নেতাকর্মীদের পকেটে গেছে। তা দিয়ে তারা কানাডাসহ বিভিন্ন দেশে বাড়ি বানিয়েছে। এই পদ্মা সেতুর জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান জনগণ প্রত্যাখ্যান করেছে।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ চৌধুরীর সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনের পরে নাকি আমাকে দেখা যায়নি। আমি ওনাকে বিনয়ের সঙ্গে বলতে চাই, পদ্মা সেতু যখন উদ্বোধন করা হয় তখন মানুষ পানিতে ভাসছে। মানুষের সহায় সম্বল যখন ভেসে যাচ্ছে তখন আপনাদের পদ্মা সেতুর জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান জনগণ প্রত্যাখ্যান করেছে। মানুষ মনে করেছে এটা গোটা জাতির সামনে একটা তামাশা।’

রিজভী আরও বলেন, ‘আমি তথ্যমন্ত্রীকে বলতে চাই গোটা জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা পদ্মা সেতুর তথাকথিত জাঁকজমকপূর্ণ উদ্বোধন করেছেন। সেই অনুষ্ঠানেও কিন্তু আপনাদের অনেক ঘনিষ্ঠ জনকে দেখা যায়নি। সেখানে আপনাদের তথাকথিত কোন বিরোধীদলের কোন নেতাকর্মীকেও আমরা দেখিনি।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আমরা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনার মেয়ের জামাই ও তার ছেলেকে দেখলাম না। সবচেয়ে বড় কথা প্রায় সব সময় যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকেন তার বোন শেখ রেহেনাকেও দেখলাম না? বাংলাদেশের কোন বিশিষ্টজনকে আমরা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দেখি নাই।’

কিউএনবি/বিপুল/০৩.০৭.২০২২/সন্ধ্যা ৬.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit