বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

আ.লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায়: বিএনপি মহাসচিব

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের মনুষ্যত্বহীন সংস্কৃতি জোরদার করেছে বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী। তাতে এটি নিশ্চিত করে বলা যায়- আওয়ামী লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায়।’ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘দেশকে বিএনপিশূন্য করতে বেপরোয়া অমানবিকতায় মেতে উঠেছে সরকার। জনকল্যাণ নয়, বরং দাম্ভিকতা ও মিথ্যার বেসাতি করে জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়েরের মাধ্যমে দেশটাকে এখন নরকে পরিণত করেছে। এ ধরনের অপকর্মের উদ্দেশ্যই হচ্ছে- সরকারের ভয়াবহ দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কেউ যেন প্রতিবাদী হতে সাহস না পায়। অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত এদেশের মানুষের মুক্তি আসবে না, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে না।’

মুন্সীগঞ্জের লৌহজং থানা বিএনপি নেতা ও কলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তুহিন খন্দকার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব খান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি অহিদুল ইসলামসহ ১৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা ও বানোয়াট’ মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব। অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit