রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সরকার উৎখাত ছাড়া জানমালের নিরাপত্তা আসবে না : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসনির্ভর একটি রাজনৈতিক দল। তিনি বলেন, শহর থেকে গ্রাম সর্বত্রই আজ আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানিতে দেশবাসী এক ভীতিকর অবস্থার মধ্যে বসবাস করছে। এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত না করা পর্যন্ত দেশের মানুষের জানমালের নিরাপত্তা এবং হরণকৃত নাগরিক স্বাধীনতা ফিরে আসবে না।

শুক্রবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠনো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করার মহাপরিকল্পনা নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে ফুলগাজী উপজেলা বিএনপি কার্যালয়ে নৃশংস হামলা চালায় আওয়ামী গুণ্ডাবাহিনী। পুরো দেশে আওয়ামী একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য এবং রাষ্ট্রক্ষমতা দীর্ঘস্থায়ী করার জঘন্য মনোবৃত্তি নিয়ে এখন দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে বর্তমান শাসকগোষ্ঠী।

তিনি আরো বলেন, আওয়ামী ক্যাডাররা শুক্রবার ফুলগাজী উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করার ঘটনায় আবারও প্রমাণিত হলো আওয়ামী লীগ সন্ত্রাসনির্ভর একটি রাজনৈতিক দল। ফুলগাজীর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মির্জা ফখরুল। একই সঙ্গে আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit