রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২

‘খালেদা জিয়া গৃহবন্দী, আপনারা পানিবন্দী’

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১১২ Time View

ডেস্কনিউজঃ আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী, আর আপনারা পানিবন্দী। জনগণের নেত্রী যখন বন্দী থাকেন, তখন আপনাদের এই দুঃখ-দুর্দশা দেখার মতো সরকার দেশে থাকবে না সেটাই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ভবিষ্যতে যাতে এই অঞ্চলের মানুষের এই ধরনের ভয়াবহ বন্যা মোকাবেলা করতে না হয় তার জন্য স্থায়ী সমাধান করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। অর্থাৎ নদীর উৎস মুখ থেকে ভাটি অঞ্চল পর্যন্ত পানির প্রবাহ ঠিক রাখতে নদী ও খাল খনন করতে হবে এবং কোথাও কোথাও টেকসই বাঁধ নির্মাণ করতে হবে; যাতে বিশাল এলাকা তলিয়ে না যায়। আমি আশা করি, আগামীতে জনগণের সরকার ক্ষমতায় গেলে অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলে এই অঞ্চলের বন্যা মোকাবেলা স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেবে।

শনিবার বাংলাদেশ নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বন্যাকবলিত সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের লালপুর বাজারে বন্যাদুর্গত নারী ও শিশুদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেয়ার পর তিনি এসব কথা বলেন।

নারী ও শিশুদের মাঝে অর্থ সহায়তা তুলে দেয়ার আগে আরো বক্তব্য রাখেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সদস্য সাবেক এমপি বিলকিস ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, কলিম উদ্দিন আহমেদ মিলন, আসিফ আলতাফ, জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল লতিফসহ স্থানীয় নেতারা।

সংক্ষিপ্ত বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। কারণ, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশুরা। আমরা আগামী সোমবার পর্যন্ত সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকায় আমাদের সামর্থ অনুযায়ী তাদের অর্থ সহায়তা দেব।

দেশের ৪০ শতাংশ মানুষ আজ পানিবন্দী জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তাদের পাশে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেই। আসলে এই সরকার জনগণের সরকার নয়। তাই, জনগণের দল হিসেবে বিএনপি আপনাদের পাশে আছে এবং থাকবে।

তিনি বলেন, সেজন্য বলব, আর নয় কান্না। এবার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের সকল অন্যায় অত্যাচারের প্রতিবাদে প্রতিরোধ গড়ে তুলতে হবে। লুটপাটকারী সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। আগামী দিনে আপনাদের পছন্দ মতো নির্বাচিত সরকার গঠন করবেন।

কিউএনবি/ বিপুল/ ০২.০৭.২০২২/ বিকাল ৫.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit