বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ির কয়লা তুলতে চায় সরকার  এমপিকে কবে বিয়ে করছেন রিংকু, জানা গেল দিনক্ষণ ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যেই ইইউর সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা কার্নির নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির ফের মসনদে আসতে বিরোধীদের বিরুদ্ধে যে ছক আঁকছেন নেতানিয়াহু

সর্বকালের সর্বনিম্ন মান ভারতীয় রুপির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২০০ Time View

ডেস্কনিউজঃ মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার (রুপি) মান আরও কমেছে। আজ শুক্রবার ৫ পয়সা বেড়ে এক ডলারের দাম দাঁড়িয়েছে ৭৯ দশমিক ১১ রুপি, যা সর্বকালের রেকর্ড।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আজ সকালে ভারতের শেয়ারবাজারেও দরপতন হয়েছে। বাজার খোলার পর ৩৯৯ দশমিক ৬৯ সূচক পড়ে সেনসেক্স দাঁড়ায় ৫২ হাজার ৬১৯ দশমিক ২৫-এ। নিফটি ১৩০ দশমিক ২৫ পয়েন্ট পড়ে গিয়ে হয় ১৫ হাজার ৬৫০।

রুপির দরপতন অব্যাহত থাকায় চলতি অর্থবছরে ডলারের তুলনায় রুপির দাম প্রায় ৬ শতাংশ অবমূল্যায়িত হলো।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রুপির দাম এমন পতনের অন্যতম কারণ ভারতের ইক্যুইটি বাজার থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এফআইআইয়ের মূলধন তুলে নেওয়া। এছাড়া বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি।

দ্য ইউএস ডলার ইনডেক্স অনুযায়ী, ২০ বছরের মধ্যে ডলারের মান এখন সবচেয়ে বেশি। বিশ্লেষকরা বলছেন, ডলারের বিপরীতে অন্যান্য স্থানীয় মুদ্রার দামের পতনের বহুবিধ কারণ আছে। এর মধ্যে প্রধান দুটি কারণ হলো- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানো।

কিউএনবি/বিপুল/০১.০৭.২০২২/ রাত ১০.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit