শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ, চাকরির ব্যবস্থা করলেন দুইজনের শেষ হলো তিনদিন ব্যাপি সাংবাদিকদের প্রশিক্ষণ আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব এমপি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে ক্ষতিগ্রস্ত গোমতি সড়ক মেরামত করলো বিএনপি নেতা জিয়াউর রহমান। স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, অভিনেত্রীর ফ্যানপেজ বন্ধ

রাজধানীতে দুই জায়গায় অগ্নিকাণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক দুই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাতুয়াইল আলামিন নামে একটি কার্টুন তৈরির কারখানায় ও বিবির বাগিচা এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস থেকে দুই জায়গায় মোট সাতটি ইউনিট কাজ করে আগুন সম্পূর্ণ নির্বাপন করে।

আজ শুক্রবার (১ জুলাই) শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি জানান, যাত্রাবাড়ী মাতুয়াইলে একটি কার্টুন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ৩টায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনা স্থলে পাঁচটি ইউনিট কাজ করে আগুন নির্বাপন করে ৬টা ১০ মিনিটে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রতিষ্ঠানটির ক্ষতি হয়েছে আনুমানিক পাঁচ লাখ টাকার।

এদিকে তিনি আরো জানান, যাত্রাবাড়ী বিবির বাগিচা এক নম্বর গেট এলাকায় মেরিডিয়ান চাইনিজ রেস্টুরেন্টে অপর একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার ভোরে ৫টা ১৬ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়। সেখানে দুই ইউনিট কাজ করে ৬টা ৪০ মিনিটে আগুন নির্বাপন করে। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা। তবে এখানেও হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুটি ঘটনায় বৈদ্যুতিক সংযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit