বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত মির্জা ফখরুলের শারীরিক অবস্থার উন্নতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৯৩ Time View

ডেস্ক নিউজ : করোনায় আক্রান্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, মহাসচিবের অবস্থা এখন মোটামুটি ভালো। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। কাশিসহ অন্যান্য যেসব সমস্যা ছিল আগে, সেগুলো এখন নেই। তবে শারীরিক দুর্বলতা রয়েছে। শুক্রবার মহাসচিবের আবারও করোনাভাইরাসের পরীক্ষা করা হবে। তারপর জানা যাবে, তিনি করোনামুক্ত হয়েছেন কি না।

এর আগে গত ৫ জুন করোনায় আক্রান্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর রাতেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ওই রাতেই উত্তরার বাসায় ফেরেন বিএনপি মহাসচিব। গত বছরও করোনা আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল।  

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit