বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ির কয়লা তুলতে চায় সরকার  এমপিকে কবে বিয়ে করছেন রিংকু, জানা গেল দিনক্ষণ ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যেই ইইউর সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা কার্নির নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির ফের মসনদে আসতে বিরোধীদের বিরুদ্ধে যে ছক আঁকছেন নেতানিয়াহু

বিমানবন্দরে বিপুল পরিমাণ সৌদি রিয়াল উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : ঢাকার হযরত শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দরে বিপুল পরিমাণ সৌদি রিয়াল ভর্তি একটি ব্যাগ উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।

ব্যাগের মালিক মঙ্গলবার রাতে দুবাই যাওয়ার জন্য চেক-ইন করার পর ধরা পড়ার ভয়ে ব্যাগ রেখেই বিমানবন্দর থেকে পালিয়ে যান বলে জানিয়েছেন তারা।

পরে ওই ব্যাগ খুলে ২২ লাখ ৯৯ হাজার ৬০০ সৌদি রিয়াল পাওয়া যায়, বর্তমান বিনিময় হারে যার মূল্য্য প্রায় ছয় কোটি টাকা।

কাস্টমসের প্রিভেন্টিভ শাখার কর্মকর্তা প্রদীপ কুমার রায় গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, “এমিরেটসের দুবাইগামী একটি ফ্লাইটের চেক-ইন চলার সময় প্যাসেঞ্জার্স হোল্ড ব্যাগেজ স্ক্রিনিং রুমে স্ক্যানারে একটি ব্যাগে ব্যাংক নোটের অস্তিত্ব পাওয়া যায়। ব্যাগের মালিককে খোঁজাখুঁজি করে না পাওয়ায় এভিয়েশন সিকিউরিটি এবং কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা লাগেজটি কাস্টমস হলে নিয়ে আসেন। অন্যান্য সংস্থার উপস্থিতিতে সেটি খোলা হয়। লাগেজে ৩১টি শার্টের ভেতরে কাগজের বোর্ডের মধ্য মুদ্রাগুলো বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল।”

প্রদীপ কুমার রায় জানান, ব্যাগের ট্যাগ থেকে জানা গেছে, ওই যাত্রীর নাম মামুন খান। তিনি চেক-ইন করার পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা না সেরেই এয়ারপোর্ট ছেড়ে যান। তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit