সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আখাউড়ায় উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৯৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সম্প্রতি আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২শত পঞ্চাশ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আখাউড়ার বানবাসী অসহায় মানুষেকে এই খাদ্য সহায়তা করা হয়েছে বলে জানান স্থানীয় বিএনপির নেতা কর্মীরা।  
এর আগে উপস্থিত জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা পরিদর্শন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কসবা আখাউড়া আসনে বিএনপি থেকে দলীয় নমিনেশন প্রত্যাশী, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব, ভূইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, দানবীর আলহাজ্ব কবির আহাম্মেদ ভূইয়া। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে মনিয়ন্দ ইউনিয়নের শোনলৌহঘর আবু ছায়েদ মিয়া’র বাড়ির সামনে ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত তালিকা ভুক্ত একশ জন বন্যার্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। 
এসময় জেলা বিএনপির সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিনের সঞ্চালনায় ও মনিয়ন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম চৌধুরী বিল্লালের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ কালে অন্যান্যদের উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, আখাউড়া উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, সদস্য সচিব ডাক্তার খুরশেদ আলম, উপজেলা মহিলা দলের সভানেত্রী অন্তরা চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক মোঃ সেলিম ভূইয়া, সদস্য সচিব আক্তার খান, মনিয়ন্দ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন ভুঁইয়া, ইউনিয়ন যুব দলের সভাপতি মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,  সাবেক সভাপতি মোঃ আক্তার হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ রতন মিয়া সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ সহ অনুষ্ঠানে আরো অনেকেই উপস্থিত ছিলেন।  

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit