রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। কাতার থেকে পালিয়ে এসে প্রবাসীর বাবাকে হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আফগান সিরিজ ঘিরে বিক্ষোভের শঙ্কা, নিরাপত্তা জোরদার আয়ারল্যান্ডে নেত্রকোনার নারী শিক্ষায় অগ্রবর্তী শিক্ষা প্রতিষ্ঠান , কংস পাড়ার মেয়ে কংস পাড়ের মনসুর আহমাদ মহিলা কলেজ

স্ত্রীর গলাকাটা, স্বামীর দেহ ঝুলছিল ফ্যানে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৯২ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর এলাকার একটি বাসার দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামী আত্মহত্যা করে থাকতে পারেন পুলিশের ধারণা।

মঙ্গলবার সন্ধ্যায় খবর পাওয়ার পর ওই দম্পতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠায় পুলিশ।

নিহত স্ত্রীর নাম সীমা সুলতানা (৪৫), তার বাবার বাড়ি মাগুরা জেলায়। স্বামী লিয়াকত আলীর (৫৫) গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারি উপজেলায়।

ডেমরা থানা পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সোমবার দিবাগত রাত তিনটা থেকে ভোর ছয়টার মধ্যে প্রথমে স্ত্রীকে গলাকেটে হত্যার পর লিয়াকত আত্মহত্যা করে থাকতে পারেন।

পরিবার সূত্রে জানা গেছে, ওই দম্পতির দুই ছেলে-মেয়ে। মেয়ে লিমা বিবাহিত, স্বামীর বাসায় থাকেন। ছেলে লিমন কলেজ পড়ুয়া। বাবা-মার সঙ্গে ডেমরার মধুবাগ এলাকায় বসবাস করেন তারা। লিয়াকত আলীর ওষুধের দোকান রয়েছে। 

ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহত দম্পতির ছেলে লিমন মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে কলেজে যায়। বিকালে ফিরে মাকে খাবারের জন্য ডাকতে যায়। কিন্তু মায়ের কোনও সাড়া না পেয়ে বাবাকে খোঁজাখুঁজি করে। বাবা-মার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে সন্দেহ হয় লিমনের। পরে ঘরের ভেন্টিলেটর ভেঙে দেখে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন বাবা। এরপর বাড়ির মালিক আমাদের খবর দেন। সুরতহাল শেষে রাতেই মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, “স্বামী আত্মহত্যার আগে স্ত্রীকে গলাকেটে হত্যা করেছেন বলে আমাদের ধারণা। কারণ স্ত্রীর গলাকাটা, আর স্বামী ঝুলছিলেন ফ্যানে। ঘরের দরজা ছিল ভেতর থেকে আটকানো। সীমার রক্তাক্ত মরদেহের পাশ থেকে ছুরি ও বটি উদ্ধার করা হয়েছে।” নিহতের পরিবার পুলিশকে জানিয়েছে, ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এখন ময়না তদন্ত ও ফরেনসিক পরীক্ষায় শতভাগ নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর রহস্য।

ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) ফারুক মোল্লা জানান, এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি হত্যা, আরেটি অপমৃত্যু মামলা। এখন আমরা তদন্ত করে দেখব এ ঘটনায় অন্য কারো যোগসাজশ আছে কি না।

কিউএনবি/অনিমা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit